যুক্তরাষ্ট্রের ভেটো সত্ত্বেও ফিলিস্তিনদের সুরক্ষায় জাতিসংঘের জরুরি বৈঠকে প্রস্তাব গৃহীত হয়েছে। সেই সাথে গাজা সীমান্তে ফিলিস্তিনদের ওপর ইসরাইলি সেনাবাহিনীর নির্বিচারে অত্যাধিক শক্তি প্রদর্শনের নিন্দা জানিয়েছে সাধারণ পরিষদ।
কুয়েতের উত্থাপিত সুরক্ষা প্রস্তাবের পক্ষে ভোট দেয় রাশিয়া, চীন ও ফ্রান্সসহ ১শ’২০টি দেশ আর প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্রসহ ৮টি দেশ। ভোটদানে বিরত থাকে ৪৫টি দেশ।
এর আগে প্রস্তাবে ভোটো জানিয়ে প্রস্তাবটিকে পক্ষপাতদুষ্ট ও একতরফা বলেছেন জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালি। এমন একতরফা প্রস্তাব ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি ফেরানো কঠিন হয়ে পড়বে সতর্ক করেন তিনি। সহিংসতার জন্য আবারও হামাসকে দায়ী করে নিন্দা জানান মার্কিন দূত।








