মোবাইলে আগুন ধরে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার পর উড়োজাহাজে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন নিয়ে ভ্রমণ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন কর্তৃপক্ষ। ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন-এর ঘোষণা অনুযায়ী শনিবার থেকে যাত্রীরা যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার সময় ব্যাগ-লাগেজে স্যামসাং এর এই মোবাইলটি বহন করতে পারবেন না।
উড়োজাহাজের নিরাপত্তা এবং যাত্রীদের জীবনের ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন।
এই ঘোষণার আগে লাগেজে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বহনে নির্দেশনা জারি করেছিলো ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
সম্প্রতি বেশ কয়েকটি ফোনে আগুন লাগার পর এ সপ্তাহেই গ্যালাক্সি নোট সেভেন উৎপাদন স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে স্যামসাং।








