চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র অর্থায়নে ইয়েস প্রোগ্রামের আবেদন শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২০
শিক্ষা
A A

বাংলাদেশের ৮-১১ গ্রেডের হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ডিপার্টমেন্ট অফ স্টেট’র অর্থায়নে ইয়েস (YES) প্রোগ্রাম।

এর আওতায় ভালো শিক্ষাগত ফলাফল করা হাই স্কুল শিক্ষার্থীদেরকে (২০২১-২০২২) এক শিক্ষাবর্ষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য বৃত্তি প্রদান করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীরা আমেরিকান পরিবারের আতিথেয়তায় অবস্থান করবেন এবং আমেরিকান শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলাপচারিতা বজায় রেখে আমেরিকার হাই স্কুলে লেখাপড়া করবেন। শিক্ষার্থীরা স্কুল ও স্থানীয় কমিউনিটির সক্রিয় সদস্য হয়ে ওঠবেন এবং পাঠ্যক্রমের বাইরের নানা কার্যক্রম, স্বেচ্ছামূলক প্রকল্প এবং স্থানীয় সামাজিক অনুষ্টানাদিতে অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বদানের মূল্যবান দক্ষতা অর্জন করবেন।

শিক্ষার্থীরা আমেরিকানদের কাছে বাংলাদেশি সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরারও সুযোগ পাবেন। প্রতিবন্ধী শিক্ষার্থীরাও এ কার্যক্রমে সুযোগ পেতে পারেন এবং তাদের অংশগ্রহণ উৎসাহিত করা হচ্ছে। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় আগামী ১৫ নভেম্বর ২০২০ বাংলাদেশ স্থানীয় সময় বিকাল ৫:০০ টা।

ইয়েস (YES) বৃত্তিটি একটি মেধাভিত্তিক ও উন্মুক্ত কার্যক্রম যার আওতায় নিম্নোক্ত শর্তাদি পূরণ সাপেক্ষে সবাই সম্পূর্ণ বিনা খরচে আবেদন করতে পারেন:
● কার্যক্রম শুরুর দিনে (১ আগস্ট ২০২১) বয়স ১৫-১৭ বছরের মধ্যে হতে হবে (১৫ বছরের একদিন কমও নয় আবার ১৭ বছরের একদিন বেশীও নয়)।
● জন্ম তারিখ ১ আগস্ট ২০০৪ থেকে ১ আগস্ট ২০০৬-এর মধ্যে হতে হবে।
● বর্তমানে বাংলাদেশী উচ্চ বিদ্যালয় বা কলেজের (মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান) ৮ম, ৯ম, ১০ম বা ১১শ শ্রেণীতে ভর্তি থাকতে হবে। বিদেশে অধ্যয়নরত বাংলাদেশী নাগরিকেরা আবেদনের জন্য যোগ্য হবেন না।
● বিগত দুই শিক্ষাবর্ষে কোন শ্রেণীতে অকৃতকার্য হননি এবং গড়ে বি সমমান বা তার চেয়ে ভালো ফলাফল থাকতে হবে।
● ইংরেজিতে কথা বলা ও লেখাপড়ার জন্য ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে।
● গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করে থাকলে তা মোট ৯০ দিনের বেশি হতে পারবে না।
● আবেদনকারীর মাতা-পিতার যে কেউ অথবা উভয়ই যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র মিশনের বর্তমান কর্মী হতে পারবে না।
● পরিবার ও আত্মীয়দের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদনকারীরা আবেদনের জন্য যোগ্য হবেন না।
● বাংলাদেশি নাগরিক হতে হবে এবং যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশের দ্বৈত নাগরিক বা স্থায়ী অভিবাসী হতে পারবেন না।
● যুক্তরাষ্ট্রের জে-১ ভিসার জন্য যোগ্যতার শর্তাবলী পূরণ করতে হবে (উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা জে-১ ভিসার জন্য যোগ্য নন।)

আবেদনকারীদের নিকট প্রত্যাশিত বিষয়াদি:
● নেতৃত্বের দক্ষতা প্রদর্শনের সক্ষমতা
● এক শিক্ষাবর্ষের জন্য নিবিড় শিক্ষা কার্যক্রম, সামাজিক সেবা কর্ম এবং শিক্ষা সফরে পুরোপুরি অংশ নেয়ার আগ্রহ ও সক্ষমতা
● আমেরিকার হাই স্কুল জীবনের সাথে খাপ খাওয়ানো এবং আমেরিকান কোন পরিবারের আতিথেয়তায় থাকার প্রস্তুতি
● পরিণত, দায়িত্বশীল, স্বনির্ভর, আত্মবিশ্বাসী, মুক্তমনা, সহনশীল, চিন্তাশীল ও অনুসন্ধানী বৈশিষ্ট্য
● নিবিড় শিক্ষা কার্যক্রম, সামাজিক সেবা কর্ম ও শিক্ষা সফরে পুরোপুরি অংশ নেয়ার আগ্রহ ও সক্ষমতা, ক্যাম্পাস জীবনের সাথে সহজভাবে মানিয়ে নেয়া, জায়গা ভাগাভাগি করে থাকার প্রস্তুতি, নিজ দেশের থেকে ভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক রীতির সাথে মানিয়ে নেয়ার আগ্রহ ও সক্ষমতা
● আমেরিকার স্কুল ও জনসমাজে বাংলাদেশী সংস্কৃতিকে যথাযথভাবে উপস্থাপন করার সক্ষমতা
● কার্যক্রম শেষে বাংলাদেশে ফিরে আসার প্রতিশ্রুতি।

আবেদনের বিস্তারিত নির্দেশাবলী ডাউনলোড করুন: http://www.iearnbd.org/.

আবেদনপত্র দেখুন: https://bd.usembassy.gov/education-culture/student-exchange-programs/.

আপনি এই কার্যক্রমের জন্য যোগ্য কিনা নিশ্চিত হতে আবেদন শুরুর আগে এর শর্তাবলী যাচাই করুন। মনে রাখবেন, যোগ্যতার শর্তাবলী যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট কর্তৃক নির্ধারিত এবং এর ব্যতিক্রম করা সম্ভব নয়।

২০০৪ সাল থেকে তিন শত পঁচাশি জন বাংলাদেশি হাই স্কুল শিক্ষার্থী ইয়েস (YES) কার্যক্রমে অংশগ্রহণ করেছে। তবেঁ এ বছর এই প্রোগ্রামটির আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২০পর্যন্ত

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: শনাক্তের হার আরও কমছে

পরবর্তী

পূজায় ব্যস্ত, করোনাকালেও গান বন্ধ করেননি হৈমন্তী

পরবর্তী

পূজায় ব্যস্ত, করোনাকালেও গান বন্ধ করেননি হৈমন্তী

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৮.৪৪

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT