চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন ম্যাকমাস্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এইচ. আর. ম্যাকমাস্টারের (৫৪) নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে পদত্যাগে বাধ্য হওয়া মাইকেল ফ্লিনের স্থলাভিষিক্ত হবেন এই সেনা কর্মকর্তা।

ফ্লোরিডার মার-আ-লাগোতে পাম বিচ ক্লাবে ম্যাকমাস্টারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা জানান ট্রাম্প। এসময় তিনি ম্যাকমাস্টারকে ‘অগাধ জ্ঞানী এবং ভীষণ অভিজ্ঞ’ বলে উল্লেখ করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর সোমবার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ম্যাকমাস্টার বলেন, দেশকে সেবা করার এই সুযোগ দেওয়ার জন্য আপনার (ট্রাম্প) কাছে আমি কৃতজ্ঞ। আমেরিকান জনগণের স্বার্থ রক্ষার জন্য আমি সবকিছুই করবো।

Banglabid

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার যে চারজনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন, তাদের মধ্যে ম্যাকমাস্টারও ছিলেন।

ম্যাকমাস্টার ওয়েস্ট পয়েন্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে টাইম ম্যাগাজিনের করা সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তার নাম ছিল।

ম্যাকমাস্টার ভিয়েতনাম যুদ্ধ ও সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে ‘ডিরিলেকশন অব ডিউটি’ শীর্ষক একটি বই লিখেছেন।

Reneta

১৯৯১ সালে প্রথম ইরাক যুদ্ধে একটি ছোট সৈন্যদল নিয়ে ইরাকি রিপাবলিকান গার্ডের বিশাল বাহিনীর মোকাবিলা করার পর তাকে সম্মাননাসূচক সিলভার স্টার পুরস্কার দেওয়া হয়।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়োগের জন্য প্রেসিডেন্টের অনুমতিই যথেষ্ট। এজন্য সিনেটের অনুমতির প্রয়োজন পড়ে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিবিধ কাজ রয়েছে। তিনি বিভিন্ন বিভাগ ও নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদে অংশগ্রহণ করবেন।

রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ থাকা নিয়ে শুরু হওয়া বিতর্কের জের ধরে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগে বাধ্য হন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন কিথ কেলোগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মৃতির মিনারে লাখো মানুষের ঢল

পরবর্তী

একুশের প্রথম প্রহরে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা

পরবর্তী

একুশের প্রথম প্রহরে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা

সারাদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT