যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্কুলে গুলি, নিহত ২

A student who was evacuated after a shooting at North Park Elementary School is embraced after groups of them were reunited with parents waiting at a high school in San Bernadino, California, U.S. April 10, 2017. REUTERS/Mario Anzuoni
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। গুলি চালানোর পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
লস এঞ্জেলেসের পূর্বের শহর সান বার্নাডিনোয় সোমবার এই গুলিবর্ষণ হয় বলে জানিয়েছে পুলিশ।
কেএনবিসি টিভির খবরে বলা হয়েছে, গুলিতে দুজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে দুজন স্কুলের ছাত্র এবং একজন শিক্ষক।
সান বার্নাডিনোর পুলিশ প্রধান জ্যারড বারগুয়ান বলেন, নর্থ পার্ক এলিমেন্টটারি স্কুলে এই গোলাগুলি হয়। এটি আত্মহত্যাপ্রবণ উন্মত্ত বন্দুকধারীর কাজ বলে তার ধারণা।
হামলাকারী নিহত হয়েছে বলে জানানো হলেও তার কোনো পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে এই গুলিবর্ষণের ঘটনার আকস্মিকতায় সান বার্নাডিনো শহরে স্তব্ধ হয়ে পড়েছে বলে বিবিসি জানিয়েছে।
এই শহরটিতে দুই বছর আগে একটি সেবা কেন্দ্রে দুই বন্দুকধারীর গুলিতে ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।






