চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার চেষ্টা: নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ক্যাপিটল হিলে হামলা

ক্যাপিটল হিলে হামলা

মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে আবারও হামলার চেষ্টা চালানো হয়েছে। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

পুলিশ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় ক্যাপিটল হিলের উত্তর গেট দিয়ে একটি গাড়ি নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঢুকতে ব্যর্থ হওয়ার পর হামলাকারী গাড়ি থেকে ছুরি হাতে বেরিয়ে আসেন। এরপর পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে দুইজনকে আহত করেন।

নিরাপত্তা রক্ষার্থে পুলিশ হামলাকারীকে গুলি করে। আহত অবস্থায় পুলিশ কর্মকর্তা ও হামলাকারীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজন পুলিশ কর্মকর্তা ও হামলাকারী নিহত হন।

হামলা চেষ্টার পর পরই ক্যাপিটল হিল লকডাউন করা হয়েছিল। পরে লকডাউন তুলে নেওয়া হয়। তবে এই ঘটনার পর পর সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।

গত ৬ জানুয়ারি ক্যাপটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। এরপর শুক্রবার আবার মোতায়েন করা হলো। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে সেখানে।

তবে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলতে রাজি নন মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে। তার মতে, এই হামলাকে সন্ত্রাসবাদের ঘটনা বলে মনে হচ্ছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতপুলিশ কর্মকর্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাই ৯, ২০২৬

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT