যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলার ঘটনায় এখন পর্যন্ত সাত ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের আঘাত কতোটা গুরুতর সে সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ১৯ ওয়াটস হল এবং ইউনিভার্সিটি এলাকা এড়িয়ে চলার জন্য বলা হয়েছে।
ওয়াটস হলে রয়েছে বিশ্ববিদ্যালয়টির সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ভবন। ওহাইও স্টেট ইউনিভার্সিটি এক শিক্ষার্থী এন্থনি জানিয়েছে: আমরা ক্লাসে ছিলাম। এসময় বাইরে থেকে গুলির শব্দ শুনতে পাই। আমরা তখনই ইমার্জেন্সি এলার্টের এসএমএস’র মাধ্যমে এখানকার অবস্থা জানায়।
সকলেই আতংকিত হয়ে পড়ি। আমরা যেখানটাতে অবস্থান করছিলাম ঠিক তার পেছনেই গুলি চলছিলো।
এরপরই অনেক পুলিশ এবং দমকল বাহিনীর অনেক গুলো গাড়ি চলে আসে।
ওহাইও ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ইউনিভার্সিটি গুলোর একটি। প্রতিষ্ঠানটির ৬৫ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে।







