ওয়াশিংটন রাশিয়ার দুই কূটনীতিককে দেশত্যাগের নির্দেশ দেওয়ার পর রাশিয়াও যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিককে বহিষ্কার করেছে। ওয়াশিংটনের
‘অবন্ধুত্বসুলভ’ আচরণের পর মস্কোও জুন মাসে দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার
করেছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ‘নিজেদের কূটনীতিক পরিচয়ের সঙ্গে বেমানান কার্যকলাপের জন্য মস্কোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে’।
‘বহিষ্কার হওয়া দুই কূটনীতিকের একজন মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রবেশমুখে এক রুশ পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। অন্যজন সিআইএ-র এজেন্ট’।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এক রুশ পুলিশ একজন মার্কিন কূটনীতিকের উপর হামলা করে। যার পরিপ্রেক্ষিতে তারা ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দুই দূতাবাসকর্মীকে দেশত্যাগের নির্দেশ দেয়।







