ভারি বৃষ্টিপাতের কারণে দক্ষিণ আমেরিকার চারটি দেশ এবং যুক্তরাজ্যের উত্তরাঞ্চল ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে, উরুগুয়ে, ব্রাজিল এবং আর্জেন্টিনায় লক্ষাধিক মানুষ ঘর ছাড়া হয়েছে ।
প্যারাগুয়েতে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে প্রায় ১ লাখ মানুষ। বন্যাদূর্গত এলাকায় জরুরী অবস্থা জারি করা হয়েছে। আর্জেন্টিনার উত্তরাঞ্চলে ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে। উরুগুয়েতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে প্রায় ৯ হাজার মানুষ । ব্রাজিলে বন্যায় প্লাবিত হয়েছে ৩৮টি শহর।
যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ার এবং ইয়র্কশায়ার থেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদস্থানে সরে গেছে বহু মানুষ। ম্যানচেস্টার এবং লিডস্সে নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।






