সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে,‘যুক্তরাজ্যে যারাই এপর্যন্ত অভিবাসী হয়ে দেশটিতে এসেছে, তাদের থেকে অভিবাসীদের সন্তানরা অনেকক্ষেত্রে অধিক বৈষম্যের শিকার হচ্ছে। ’
২০১৮ সালে শুরু হওয়া দু’টি সমীক্ষায় দেখা গেছে: দেশটিতে একজন অভিবাসী যেসকল রাষ্ট্রীয় সুবিধা উপভোগ করে থাকে তাদের সন্তানেরা তা থেকে বঞ্চিত এবং সেগুলো সাদা চোখে স্পষ্ট।
সমীক্ষায় অংশ নেওয়া ৭০ শতাংশ বলছে: কঠোর পরিশ্রম করে অভিবাসীদের মধ্যে ৯০ শতাংশ দেশটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছে। তবে, ইউরোপের বাইরে থেকে অভিবাসী হিসেবে দেশটিতে আসাদের ক্ষেত্রে কিছুটা বৈষম্য এখানে ওঠে এসেছে। সমীক্ষায় অংশ নেওয়ারা বলছেন,‘ইউরোপের বাইরে থেকে যারা অভিবাসী হিসেবে এসেছেন, তাদের প্রতি স্থানীয়রা কিছুটা বৈষম্যে দৃষ্টিতে দেখেছে।’
অক্সফোর্ড ইউনিভার্সিটির মাইগ্রেশন অবজারভেটরি প্রায় ৪০ হাজার অভিবাসীর ওপর সমীক্ষা চালিয়ে এ তথ্য জানিয়েছে।







