নোভিচকের বিষাক্ত প্রভাবে অচেতন অবস্থায় উইল্টশায়ার থেকে এক দম্পত্তি উদ্ধার করেছে যুক্তরাজ্য পুলিশ। পুলিশের দাবি অচেতন ব্যক্তিরা সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালের নার্ভ এজেন্ট দ্বারা হত্যাচেষ্টার শিকার হয়েছেন তারা।
অচেতন অবস্থায় শনিবার তাদের একটি বাসা থেকে উদ্ধার করে সালিশবুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাজ্য সরকারের ধারণা তারা উভয়েই রাশিয়ান আক্রমণের শিকার হতে পারেন। ঘটনার তাৎপর্য বুঝে যুক্তরাজ্যের ন্যাশনাল কাউন্টার টেররিজম পুলিশিং নেটওয়ার্কে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এর আগে গত ৪ মার্চ সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের উপর বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়। এই দুটি পৃথক আক্রমণের মধ্যে কোন সম্পর্ক আছে কি না ,সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন লন্ডন মেট্রোপলিটান পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের সহকারী কমিশনার নেইল বাসু।
কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে তেমন কোন শক্ত প্রমান খুঁজে পায় নি তারা। কিংবা কেন তাদের আক্রমণ করা হলো সে বিষয়টিও স্পষ্ট নয়।









