যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারের একটি ডাবল ডেকার বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
থর্নি রোডের গাইহার্নে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় এই দুর্ঘটনা ঘটে।
কেমব্রিজ পুলিশের পক্ষ থেকে এই দুর্ঘটনায় হতাহতের সংবাদ নিশ্চিত করে জানানো হয়, সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে এবং চালকদের এই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।








