ঝুঁকিপূর্ণ ভ্রমণ তালিকার দেশগুলো থেকে আসা পুরোপুরি দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারী যুক্তরাজ্যের বাসিন্দাদের আর কোয়ারেন্টাইন করতে হবে না। ১৯ জুলাই থেকে কার্যকর হবে এই নিয়ম।
তবে ট্রান্সপোর্ট সেক্রেটারি জানিয়েছে, এরপরও তাদের যাওয়ার ও ফেরত আসার আগে করোনা পরীক্ষা করাতে হবে।
গ্রান্ড শেপস বলেছেন, ১৮ বছরের কম বয়সী এমপিরাও ঝুঁকিপূর্ণ লিস্ট দেশ থেকে ফেরার সময় কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পাবে।
ট্রাভেল ইন্ডাস্ট্রির নেতারা বলেছেন, এটি একটি ইতিবাচক দিক কিন্তু ঝুঁকিপূর্ণ লিস্ট আরও বিস্তৃত করতে হবে।
বর্তমানে ঝুঁকিপূর্ণ লিস্টে থাকা দেশগুলো থেকে কেউ ফিরলেই ভ্যাকসিনের অবস্থা নির্বিশেষে তাদের ১০ দিন আইসোলেশনে থাকতে হচ্ছে।
শেপস বলেন, পুরোপুরি ভ্যাকসিনেটেড মানে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পার হয়েছে। আর সেটা শুধু এনএইচএসের দেওয়া ভ্যাকসিন হতে হবে।
এই পরিবর্তনের পরও পুরোপুরি ভ্যাকসিন নিয়ে যারা ঝুঁকিপূর্ণ লিস্টের দেশগুলো থেকে ফেরত আসছেন তাদের ফেরত আসার তিন দিন আগে আর আসার ২ দিন পরে করোনার পরীক্ষা করাতে হবে। তবে অস্টম দিনের করোনা টেস্ট থেকে তারা রেহাই পাবেন।
শেপস বলেন, তার মানে পুরোপুরি ভ্যাকসিন নেওয়াদের সবুজ ও ঝুঁকিপূর্ণ লিস্টের দেশগুলো থেকে ফেরত আসাদের জন্য একই নিয়ম।
১৯ জুলাই থেকে যুক্তরাজ্যে বেশিরভাগ করোনা নিয়ম তুলে নেওয়া হচ্ছে। এর আগে ঝুঁকিপূর্ণ লিস্টের দেশগুলোতে ভ্রমণের উপর দেওয়া নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হচ্ছে।
তবে আবার যদি ওই লিস্টের দেশগুলোতে লাল সিগনাল দেখা দেয় তাহলে আবার হোটেল কোয়ারেন্টাইনের কথা বলা হবে।
১২ তারিখে তথ্য বিশ্লেষণ করে ১৯ জুলাই করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হবে কিনা তা নিশ্চিত করা হবে।








