চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে পা দিয়েই ট্রাম্পের ‘বিতর্কিত বাণী’ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৩, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্যে ট্রাম্প-ট্রাম্পের টুইট

তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায় তাদেরকে বহনকারী বিশেষ উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে।

কিন্তু এয়ার ফোর্স ওয়ান ব্রিটিশ ভূমি স্পর্শ করার ঠিক কয়েক মিনিট আগেই লন্ডনের মেয়র সাদিক খানকে নিয়ে একটি টুইট পোস্ট করে আবার বিতর্ক সৃষ্টি করেছেন। অতীতেও এ দু’জনের মধ্যে বিরোধ দেখা গেছে।

Banglabid

ট্রাম্পের যুক্তরাজ্য সফরের আগে সাদিক খান বলেছিলেন, যুক্তরাজ্যের  ডোনাল্ড ট্রাম্পের জন্য লাল গালিচা পেতে দেয়া উচিত নয়। অর্থাৎ ট্রাম্পকে যুক্তরাজ্যে আমন্ত্রণ না জানানোই সমীচীন বলে বোঝাতে চেয়েছিলেন তিনি।

এবার ট্রাম্প টুইটবার্তায় বললেন, সাদিক খান একজন চরম ব্যর্থ মানুষ। তবে তারপরও মেয়রের সঙ্গে দেখা করতে আগ্রহী তিনি।

ট্রাম্প অভিযোগ করেন, সাদিক খান মেয়র হিসেবে ‘জঘন্য কাজ’ করছেন।

Reneta

‘তিনি বোকার মতো যুক্তরাষ্ট্রের সফররত প্রেসিডেন্টের সঙ্গে ‘নোংরা’ আচরণ করেছেন, যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু। তিনি একজন চর পর্যায়ের ব্যর্থ মানুষ যার আসলে লন্ডনে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে নজর দেয়া দরকার, আমার দিকে নয়,’ টুইটে বলেন তিনি।যুক্তরাজ্যে ট্রাম্প-ট্রাম্পের টুইট

এর জবাবে সাদিক খানের এক মুখপাত্র বলেছেন, একজন মার্কিন প্রেসিডেন্টের কাছে এ ধরনের ‘শিশুসুলভ অপমান’ শোভা পায় না।

তিনি বলেন, ‘সাদিক লন্ডন এবং আমাদের দেশের প্রগতিশীল মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন। তিনি সতর্ক করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে বাড়তে থাকা অতি ডানপন্থি হুমকির সবচেয়ে শোচনীয় উদাহরণ।’

ইতোমধ্যেই প্রিন্সেস মেগান মার্কেলকে নিয়ে কটুক্তির কারণে ট্রাম্প সমালোচনার মুখে রয়েছেন।

বিমানবন্দরে যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব জেরেমি হান্ট প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে স্বাগত জানান।

যুক্তরাজ্যে এ রাষ্ট্রীয় সফরে রাজপরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা ছাড়াও বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি হুয়াওয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা করার কথা রয়েছে।

ট্রাম্প দম্পতির সম্মানে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বাকিংহাম প্যালেসে এক রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেছেন।

এর আগে গত জুলাইয়েও ট্রাম্প যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। কিন্তু সেটি রাষ্ট্রীয় সফর ছিল না।

প্রেসিডেন্ট ট্রাম্পের এবারের সফরকে কেন্দ্র করে পুরো যুক্তরাজ্য জুড়ে বেশ কিছু প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি। লন্ডন, ম্যানচেস্টার, বেলফাস্ট, বার্মিংহাম এবং নটিংহামে প্রতিবাদ র‌্যালি হওয়ার কথা রয়েছে।

যুক্তরাজ্যে ট্রাম্প-ট্রাম্পের টুইট
উডি জনসন এবং জেরেমি হান্ট অতিথিদের স্বাগত জানান

যুক্তরাজ্য সফরকে সামনে রেখে আগেই অবশ্য ডোনাল্ড ট্রাম্প দ্য সান পত্রিকাকে বলেছেন, টেরেসা মে’র পদত্যাগের পর টোরি নেতৃত্বের অন্যতম পদপ্রার্থী বরিস জনসনকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি।

এছাড়া দ্য টাইমস’কে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে আলোচনায় ব্রেক্সিট পার্টি প্রধান নাইজেল ফারাজের অংশ নেয়া দরকার।

সোমবার যুক্তরাজ্যে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্টকে ওয়েস্টমিনস্টার অ্যাবি ঘুরে দেখানো হবে। এরপর তিনি প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ডাচেস অব কর্নওয়ালের সঙ্গে দেখা করে ক্ল্যারেন্স হাউজে তাদের চায়ের দাওয়াতে যোগ দেবেন।

অন্যদিকে সন্ধ্যায় রাষ্ট্রীয় ভোজে ট্রাম্প, মেলানিয়া এবং রানী এলিজাবেথের সঙ্গে যোগ দেবেন ডিউক ও ডাচেস অব কেমব্রিজ, প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট।

মাসখানেকেরও কম সময় আগে প্রথম সন্তানের জন্ম দেয়া ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল অবশ্য এই ভোজে থাকছেন না। কারণ হিসেবে ছেলে আর্চি অনেক বেশি ছোট হওয়াটাকেই দেখিয়েছে রাজপরিবার।

তবে মেগানের অনুপস্থিতির আরেকটা কারণ ধারণা করছেন অনেকেই। আর তা হলো মেগানের ট্রাম্প-বিরোধী মনোভাব এবং এ নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য।

ডোনাল্ড ট্রাম্প-যুক্তরাজ্যে সফর-রাষ্ট্রীয় সফরে
ট্রাম্প-মেগান দ্বন্দ্ব নিয়ে চলছে ব্যাপক বিতর্ক

ব্রিটিশ রাজপরিবারের অংশ হওয়ার আগে তৎকালীন আমেরিকান অভিনেত্রী মেগান মার্কেল ‘বৈষম্যমূলক’ ও ‘বিভেদ সৃষ্টিকারী’ নীতিমালার জন্য বহুবার প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। এমনকি তিনি বলেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ ছেড়ে কানাডা চলে যাবেন তিনি।

সম্প্রতি দ্য সান’কে সাক্ষাতকার দেয়ার সময় ট্রাম্পকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে আগে জানতেনই না তিনি।

‘আমি তো এসব জানতাম না,’ বলেন ট্রাম্প, ‘কী আর বলব? আমি জানতাম না তিনি (মেগান) যে এত নোংরা মনের।’

ট্রাম্পের এই মন্তব্যের পর থেকে তা নিয়ে দু’দেশে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। আর এটিই মেগানের মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে দেখা না করার মূল কারণ বলে মনে করছেন অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমেগান মার্কেলমেলানিয়া ট্রাম্পলন্ডনের মেয়র সাদিক খানসাদিক খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসলামের সৌন্দর্য সালাম বিনিময়

পরবর্তী

যে পাঁচ কারণে ঈদে ‘ব্লকবাস্টার’ হতে পারে সালমানের ‘ভারত’

পরবর্তী

যে পাঁচ কারণে ঈদে ‘ব্লকবাস্টার’ হতে পারে সালমানের ‘ভারত’

ঈদের দিন হতে পারে বৃষ্টির দিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT