চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে একদিনে আরও ৪০ হাজারের বেশি করোনা আক্রান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

যুক্তরাজ্যে একদিনে আরও ৪০ হাজারের বেশি আক্রান্ত। তবে এসময় দেশটিতে মৃত্যু কমে ৪০ জনে দাঁড়িয়েছে। শুধু তাই নয় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার ৮৬৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০ লাখ ২০ হাজার ১২৭ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে তিন লাখ ৩৯ হাজার ৯২৮ জন।

এর আগে সোমবার মৃত্যু হয়েছিল চার হাজার ৫৯৫ জনের। আর শনাক্ত হয়েছেছিল তিন লাখ ২৭ হাজার ১১৩ জন। সে হিসেবে গত এক দিনের বিশ্বজুড়ে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে এক হাজার ১৫৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৪০ হাজার ৪০২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ৫৪ হাজার ১৯২ জন এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৩৯ হাজার ৬৯৩ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রেও করোনায় নতুন সংক্রমণ ও প্রাণহানির ঘটনা বেড়েছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ১৭২ জন এবং মারা গেছেন ৪৭১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত চার কোটি ৬৯ লাখ চার হাজার ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং সাত লাখ ৬৭ হাজার ২১৫ জন মারা গেছে।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৮১৪ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ৫৮ হাজার ৪৭০ জনের।

Reneta

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ১৮ লাখ ১৪ হাজার ৬৯৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ সাত হাজার ৯৫৪ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯০ লাখ ৯৭ হাজার ৩১১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪০ হাজার ৬৩২ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ৫৪ হাজার ১৯২ জন। মারা গেছেন দুই লাখ ৩৯ হাজার ৬৯৩ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৩০তম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীযুক্তরাজ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহরুখের জন্মদিন, ভক্ত ও সহকর্মীদের উপহার আসছে মান্নতে

পরবর্তী

সিনেমার গানে দুই প্রজন্ম

পরবর্তী

সিনেমার গানে দুই প্রজন্ম

বন জোভি করোনা পজিটিভ, বাতিল হলো কনসার্ট

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT