রাজধানীর তেজগাঁও এলাকার ফুওয়াং ক্লাবে রাতভর অভিযানে বিপুল পরিমাণ মদ ও বিয়ার পাওয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
র্যাব জানায়, ফুওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকের সন্ধান পাওয়া গেছে। অভিযানের এ পর্যায়ে সকাল সাড়ে নয়টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা আসবেন। তারা অনুনোমদিত মাদকের বিষয়টি পরীক্ষা করে জানাবেন। তারপর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।






