চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যার যার প্রাপ্তি তার তার হোক: চঞ্চল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ২৯, জুন ২০২১
বিনোদন
A A

নাটক, সিনেমার সমকালীন কিছু কিছু বিষয় নিয়ে মাঝেমধ্যেই নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আবারও তেমন একটি বিষয়ে নিজের ব্যক্তিগত মত জানালেন ‘তাকদীর’ খ্যাত এই অভিনেতা।

নাটক, সিনেমা কিংবা এরকম প্রোডাকশনগুলোর মালিকানা কার? প্রচারণা কার নামে চালানো উচিত, আর্টিস্ট নাকি পরিচালক না প্রযোজকের নামে? এসব বিষয় নিয়ে খুব একটা কথা হয় না। কিন্তু মঙ্গলবার দুপুরে ফেসবুকে সেসব বিষয়েই নিজের মত জানালেন এই অভিনেতা।

চঞ্চল বলেন, ‘ইদানিং দেখি দেশী বা বিদেশী ওটিটি প্লাটফর্মগুলোতে শিল্পীর নামে লেখা হয় ‘অমুকের নাটক বা ওয়েব সিরিজ’। যেহেতু শিল্পীদেরকেই দর্শকরা বেশী চেনেন, সেই ব্যবসায়িক সুযোগটা নেবার জন্য এরকম লেখা হচ্ছে। এবার বলুন তো, একটি নাটক বা সিনেমার মালিকানা কার? আসলে প্রডিউসারের। প্রচারের স্বার্থে যদি ডিরেক্টরের নাম যায়, তাও মেনে নেয়া যায়।

উদাহরণ দিয়ে চঞ্চল বলেন, গিয়াস উদ্দিনের সিনেমা ‘মনপুরা’ বা অমিতাভ রেজার ‘আয়নাবাজি’। কিন্তু যদি লেখা হয় চঞ্চল চৌধুরীর ‘তাকদীর’। আমি বলবো, এটা ঠিক নয়। ‘তাকদীর’ সৈয়দ শাওকী’র বা হইচইয়ের। আমি এতে অভিনয় করেছি মাত্র।

চঞ্চল চৌধুরী বলেন, যার যার প্রাপ্তি তার তার হোক। নাম বিক্রি বন্ধ হোক। তারকার নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বা প্রচার বন্ধ হোক। নাটক বা সিনেমা টিম ওয়ার্ক।

তার এই ফেসবুক স্ট্যাটাসটি ইতোমেধ্যে বেশ সাড়াও ফেলেছে। বিশেষ করে নাটক, সিনেমার অনেকেই চঞ্চলের কথাগুলো শেয়ার করছেন। কলকাতার সৃজিত মুখার্জী চঞ্চলের কথাগুলো শেয়ার করে লিখেছেন ‘স্যালুট চঞ্চল চৌধুরী’।

Reneta

এরআগে গেল মে মাসে চঞ্চল নাটকের পোস্টার নিয়েও নিজের অভিমত ব্যক্ত করেছিলেন। বলেছিলেন, ‘যতোটা গুরুত্ব দিয়ে একজন ডিজাইনারকে দিয়ে ইদানিং নাটকের পোস্টার তৈরী হচ্ছে,বা নাটক/সিনেমার প্রোমো তৈরী হচ্ছে, সে তুলনায় মূল কাজ অর্থাৎ নাটক বা সিনেমা নির্মাণ,অধিকাংশ নির্মাতাগণ যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না।’

এই সময়ের নির্মাতাদের উদ্দেশে চঞ্চল প্রশ্ন রেখে বলেন, ‘প্রচার সর্বস্ব এই পোস্টার কি আসলেই আমাদের নাটকের মান তৈরীতে কোন ভূমিকা রাখতে পারছে? আমার এই প্রশ্নটা নির্মাতাদের কাছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাওটিটিগিয়াসউদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীতাকদীরতারকাপ্রযোজকমনপুরালিড বিনোদনসিনেমাস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েকে বিদায় করে সেমির পথে টিকে থাকল ভারত

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ঢাকার দুই সিটি নির্বাচনে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ঝালকাঠিতে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

‘বাউলা’ নিয়ে এলো নতুন গান ‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মুড়ি উৎপাদন প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT