আগামী ২৫ জুন শনিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী আরও বলেন, পদ্মাসেতু পদ্মা নামেই হবে। যারা বেশি বিরোধিতা করেছে তাদেরকে আগে আমন্ত্রণ জানানো হবে।বিএনপিকেও উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।
রিপোর্টার: ওবায়দুল রশিদ
ক্যামেরাপারসন: মনির হোসেন








