চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা কর দিচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ন ১৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

আয়কর, ভ্যাট ও শুল্ক কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে এখন ৪ কোটি লোক করযোগ্য।  তাহলে কেন আমরা তাদের সবাইকে করের আওতায় আনতে পারছি না? যারা কর দেয়ার যোগ্য কিন্তু দিচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে আয়কর, ভ্যাট ও শুল্ক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এনবিআর বলছে, দেশে কর দেয় ৪৪ লাখ লোক, আমি ধরলাম এটা ৫০ লাখ। এনবিআরে চেয়ারম্যান নিজেই বলেছেন ৪ কোটি মানুষ আয়কর দেয়ার যোগ্যতা রাখে। তাহলে করদাতার সংখ্যা ৪ কোটি নয় কেন?

যারা কর ফাঁকি দেয় তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কেন বাকিরা কর দিবে না? তাহলে আইন কেন রয়েছে? তাদের কেন ধরা হচ্ছে না? এটাতো বেআইনি কাজ। যখন কোন আইনের অবব্যবহার হয়, সেটা দেখা আমাদের দায়িত্ব।

অর্থমন্ত্রী বলেন, যারা আয়কর দেবার উপযুক্ত কিন্তু দিচ্ছে না, তাদের চিহ্নিত করতে হবে। যারাই ট্যাক্স পেমেন্ট করার ক্যাপাসিটি রাখে, তাদের ট্যাক্স নেটের আওতায় নিয়ে আসতে হবেই। কম বেশি যা হোক, কর দিতে হবে কোন ছাড় হবে না। অন্যান্য এলাকায়ও আমরা ছাড়ের পরিমান কম দিব। যেখানে সাধারণ মানুষের উপকার হয়, সেখানে আমরা বেশি বেশি ছাড় দিব। সেটা করতে আমরা রাজি।

অর্থমন্ত্রী আরো বলেন, আমাদের যারা ধনী লোক আছে, তারা এগিয়ে আসে না। এটা খুব খারাপ। তারা বিদেশে গিয়ে যে পরিমাণ শপিং একদিনে করে এর ১০ ভাগের ১ ভাগ ট্যাক্স হিসেবে প্রতিবছর দেয় তাহলে দেশের অর্থনীতি আরও অনেক মজবুত হতো। প্রধানমন্ত্রী বলেছেন, জিরো টলারেন্স। আইন করেছি আইনের বাস্তবায়ন দেখতে চাই। আইনের অবমাননা যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর হবো।

Reneta

এনবিআরকে উদ্দেশ্য করে মুস্তফা কামাল বলেন, প্রয়োজনে ১ লাখ জনবল দিব। তারা বাড়িতে বাড়িতে যাবে, যারা আয়কর দেয়ার উপযুক্ত কিন্তু দিচ্ছে না তাদের সনাক্ত করবে।

বাজেটে বইতে যেভাবে আছে সেভাবেই রাজস্ব আহরণ হবে বলে জানিয়ে তিনি বলেন, এনবিআরের সঙ্গে আলোচনা করেই আমরা বাজেট দিয়েছি। এখন আর কোন এসআরও (প্রজ্ঞাপন) ইস্যু নয়। আমাদের রেভিনিউ সংগ্রহ করতে হবে। এটা বাড়াতে হবে।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠানটির আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সদস্য ও কমিশনাররা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আয়করএনবিআরকর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT