চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যানজট কমাতে হাইওয়ে পুলিশের প্রস্তুতি

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৮:৩৪ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

সারাদেশের মহাসড়কে ছোট-খাটো সংস্কার করে যান চলাচলের পুরোপুরি উপযোগী করার কাজ চলছে। এর আগে এ কাজ শেষ করার সময় বেঁধে দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। আর ঈদকে ঘিরে মহাসড়ক যানজটমুক্ত রাখার চ্যালেঞ্জ জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ঈদে বাড়ি যাওয়া মানুষের বড় অংশেরই ভরসা সড়ক পথ। বাসের আগাম টিকিট কেনা যাত্রীরা ১৪ জুলাই রাজধানী ছাড়তে শুরু করবেন। বড় পরিবহণ কোম্পানিগুলোর হাতে এখনো কিছু গাড়ি থাকলেও যানজটের ভয়ে তারা সেই গাড়ির আগাম টিকিট ছাড়ছেন না।

একটি পরিবহন কোম্পানির কর্মকর্তা জানান, যানজট মোকাবেলায় নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি গাড়ির ব্যবস্থা রাখতে হচ্ছে। আরও কিছু গাড়ি প্রস্তুত রাখা হবে। সেখানে জ্যাম হলেও সে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে অল্প সময়েই।

পরিবহণ মালিকদের এমন বক্তব্যে সাড়া দিয়েছে মহসড়কের নিরাপত্তায় নিয়োজিত হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম জানান, পুলিশের চাঁদাবাজির খবর তাকে অবহিত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশের ডিআইজি বলছেন, মহাসড়কে গাড়ির চাকা সচল রাখতে সব ধরনের প্রস্তুতি আছে তাদের।

Reneta

তিনি বলেন, কোথাও গাড়ি থেমে থাকবে না। দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক চারলেনে উন্নিত হয়েছে। যেখানে একটু সমস্যা আছে সেখানে হাইওয়ে পুলিশ থাকবে। যানজটের ভোগান্তি ছাড়াই বাড়ি পৌঁছাতে পারবেন সবাই।

মহাসড়কে চাঁদাবাজি বন্ধ এবং যানজট নিয়ন্ত্রণে নিয়মিত টহলের সঙ্গে পর্যাপ্ত র‌্যাকারের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদে বাড়ি ফেরামহাসড়কহাইওয়ে পুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যানজট কমাতে হাইওয়ে পুলিশের প্রস্তুতি

পরবর্তী

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ৫

পরবর্তী

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ৫

তামিল স্কুলে মানসিক শিক্ষা কেন্দ্র

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT