ক্রিকেট

যানজটে বিকেএসপি যেতে পারেনি তামিম-মাশরাফীদের দল, পেছাল ম্যাচ

যানজটে বিকেএসপি যেতে পারেনি তামিম-মাশরাফীদের দল, পেছাল ম্যাচ

ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার দুটি ম্যাচ হওয়ার কথা ছিল বিকেএসপিতে। তবে সাভারের জোড়পুলে সড়ক দুর্ঘটনার পর সৃষ্ট তীব্র যানজটের কারণে বাতিল করা হয়েছে শেখ জামাল-রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক-পারটেক্স ক্লাবের ম্যাচ দুটি।

ভোরে দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেই কয়েক কিলোমিটার লম্বা যানজটের কারণে দলগুলো বিকেএসপিতে যেতে পারেনি। প্রিমিয়ার লিগের ম্যাচে মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের। চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ ছিল পারটেক্স স্পোর্টিং।

ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন ম্যাচ দুটি বাতিলের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল হবে ম্যাচ দুটি। তাতে বিকেএসপিতে আগামীকালের নির্ধারিত ম্যাচ দুটি বডিলি শিফট হয়ে যাবে পরশু। এমনিতে পরশু লিগের কোনো ম্যাচ ছিল না।

বিকেএসপির ম্যাচ পিছিয়ে গেলেও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঠিক সময়েই শুরু হয়েছে চিরপ্রতিদ্বন্দী আবাহনী-মোহামেডানের মধ্যকার লড়াই। টস হেরে ব্যাট করতে নেমে আকাশী-নীলদের বিপক্ষে স্বস্তিতে নেই। ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর হাল ধরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিষয়:ডিপিএলবিকেএসপিম্যাচ পেছাললিড স্পোর্টসসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…