চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যানজটে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ন ২৭, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
থেমে আছে উত্তরবঙ্গগামী গাড়ি।

থেমে আছে উত্তরবঙ্গগামী গাড়ি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার সকাল থেকে দেখা দিয়েছে তীব্র যানজট। গাজীপুরের চন্দ্রা থেকে আশুলিয়ার শ্রীপুর এবং গাজীপুরের কোনাবাড়ি থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানবাহনের বাড়তি চাপ, মহাসড়কের বেহাল দশা এবং সড়ক দুর্ঘটনার কারণে এই জট সৃষ্টি হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ।

পুলিশ ও পরিবহন শ্রমিকরা জানায়, সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ির চাপ বৃদ্ধি পায়। ফলে প্রতিটি যানবাহনকে ধীর গতিতে চন্দ্রা ত্রিমোড় এলাকা পাড়ি দিতে হচ্ছে। যানবাহনের বাড়তি চাপ এবং ধীর গতির কারণে চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকা পর্যন্ত অন্তত ৭ কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি চাপ বেড়ে যায়।

একই অবস্থা সৃষ্টি হয়েছে গাজীপুরের কোনাবাড়ি থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত। যানবাহনের বাড়তি চাপ, মহাসড়কের বেহাল দশা এবং সড়ক দুর্ঘটনার কারণে যানজট প্রকট আকার ধারণ করেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এতে দুর্ভোগে নাকাল হচ্ছেন উত্তরবঙ্গগামী হাজারো মানুষ।

হাইওয়ে পুলিশ জানায়, ভোররাতে টাঙ্গাইলের মির্জাপুরে দু’টি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কয়েকটি স্থানে আটকে  যায় গাড়ি। এছাড়া রাতের বৃষ্টিপাত, মহাসড়কের বেহাল দশা, পশুবাহী ট্রাকসহ যানবাহনের বাড়তি চাপের কারণে সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের কোনাবাড়ি ,মৌচাক, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর বাইপাস এলাকা ও মির্জাপুর অংশে যানবাহনের লম্বা সারি। থেমে থেমে ধীরগতিতে চলছে গাড়ি। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে নাকাল হচ্ছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন ।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদে যানজটঢাকা-টাঙ্গাইল মহাসড়কযানজট
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT