জিম্বাবুয়ে সফরে বৃহস্পতিবার প্রথম অনুশীলনে নেমেছে বাংলাদেশ। সেই দিনই স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ড একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। ২০ সদস্যের দলে নেতৃত্বে রয়েছেন শন উইলিয়ামস।
জিম্বাবুয়ে দলে আছেন ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, রেগিস চাকাভা, ডোনাল্ড ত্রিপানোর মতো অভিজ্ঞরা।
আগামী ৭-১১ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে মাঠে গড়াবে টেস্ট ম্যাচটি। কোভিড-১৯ পরিস্থিতির কারণে বাংলাদেশের টেস্ট দলও বেশ বড়। শুরুতে ১৭ জনের স্কোয়াড দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে আচমকাই দলে যুক্ত করা হয় মাহমুদউল্লাহ রিয়াদকে।
জিম্বাবুয়ে স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক), রেগিস চাকাভা, টেন্দাই চাতারা, টেন্দাই চিসোরো, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংউই, রয় কাইয়া, তাকুদজাভানাশে কাইটানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড ত্রিপানো।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ।








