চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রীবেশে মহাসড়কে ডাকাতি: প্রাইভেটকারসহ আটক ৪

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৭:২৯ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাত্রী বহনের নামে ডাকাতির মামলায় একটি প্রাইভেটকারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইল।

গ্রেপ্তাররা মূলত যাত্রীবেশে ভয়ংকর ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ডাকাত দলের চার সদস্য হলো: সোহেল রানা (৩৬), মিজান (৩৩), সাবাস (৩২), রফিকুল ইসলাম (৩২)। তাদেরকে ঢাকার মিরপুর, মানিকগঞ্জের দৌলতপুর ও গাজীপুরের টঙ্গী থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঢাকা, গাজীপুর, মিরপুর ও টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী সেজে দীর্ঘদিন যাবত ডাকাতি করে আসছিল।

বুধবার সকালে টাঙ্গাইল পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন।

তিনি জানান: পাবনা জেলার সাথিয়া তাঁতীপাড়া গ্রামের মাহতাব হোসেন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাইপাসে গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি যাওয়ার জন্য গাড়ি অপেক্ষা করছিল। এসময় একটি সিলভার কালারের প্রাইভেটকার সেখানে এসে থামে। মাহতাবকে ড্রাইভার ১৫০ টাকায় সিরাজগঞ্জ নেয়ার জন্য প্রাইভেটকারের পিছনের সিটে বসতে বলে আরো দুইজন যাত্রী উঠায়।

পিবিআই এর পুলিশ সুপার জানান: গাড়িতে ওঠানো হয় যাত্রীবেসে ডাকাতদলের দুই সদস্যকে। তারা মাহতাবের হাত পা বেঁধে টাকা, মোবাইল ছিনিয়ে নেয় এবং মাহতাবের বাবার কাছ থেকে আরো ২৪ হাজার টাকা বিকাশে আনার জন্য চাপ দেয়। পরে যাত্রীবেশী ডাকাতদল প্রাইভেটকার ঘুরিয়ে মির্জাপুরের কাছে এসে বিকাশ থেকে টাকা উত্তোলন করে মাহতাবকে কালিয়াকৈর এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

Reneta

এছাড়াও একই ডাকাতদল গত ২৪ ডিসেম্বর মহাসড়কের নাটিয়া পাড়া বাসস্ট্যান্ড হতে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ পরিদর্শক মো. বেলাল হোসেনকেও একই কায়দায় প্রাইভেটকারে উঠিয়ে মারধরসহ খুন জখমের ভয় দেখিয়ে নগদ ৪৪ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরো ২০ হাজার টাকা নিয়ে নেয়। পরে দুইটি বিষয় নিয়েই টাঙ্গাইল পিবিআই তদন্তে নামে। তদন্তের শেষে ঢাকা মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা ঢাকার গাবতলী থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে পাবনা পর্যন্ত যাত্রী সেজে ডাকাতি করে থাকে। আটকদের বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT