চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রীবাহী বাসে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকার ধামরাইয়ে আবারও যাত্রীবাহী বাসে এক নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে ধামরাইয়ের বালিয়া এলাকা থেকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

নিহত নারী ধামরাইয়ের পথিক সিরামিকস-এ কাজ করতেন।

পুলিশ জানায়: শুক্রবার রাতে ধামরাই কাওয়ালীপাড়া এলাকায় ওই নারী তার সহকর্মীদের সাথে একটি যাত্রীবাহী বাসে বালিয়া যাওয়ার জন্য ওঠেন। বাস থেকে সহকর্মীরা যে যার গন্তব্যে নেমে গেলে তাকে বাসের ভেতরেই চালক জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষণে বাধা দেওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় বাসের চালক।

শনিবার সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে অভিযান চালিয়ে বাসের চালককে আটক করেছে পুলিশ।

এর আগেও ধামরাইয়ে চলন্ত বাসে নারী শ্রমিকদের ধর্ষণের ঘটনা ঘটেছে। তদন্তের স্বার্থে আটককৃত ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।

Reneta

এ বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন: নিহত নারী শ্রমিককে আরও কেউ ধর্ষণ করেছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকাধর্ষণধামরাইযাত্রীবাহী বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT