গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ মিডিয়া ক্লাব লিমিটেড। এর উদ্বোধন করে ‘যাত্রা শুরু ও ইফতার মাহফিল’ অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান বলেন, পেশাজীবী মানুষদের চিত্ত বিনোদনে এ ক্লাব ভূমিকা পালন করবে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ের মিডিয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানটিতে মিডিয়া ক্লাবের সাফল্য কামনা করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। মিডিয়ার সঙ্গে সকল শ্রেণি পেশার মানুষের সম্পর্কের বন্ধন দৃঢ় করতে মিডিয়া ক্লাব ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী, এইচএম ইব্রাহিম এমপি, ক্লাবের প্রেসিডেন্ট নঈম নিজাম, সাধারণ সম্পাদক অশোক চৌধুরী প্রমুখ।










