চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোর-৬ আসনে উপনির্বাচন আগামীকাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২০
- সেমি লিড, যশোর
A A
সিটি নির্বাচন

আগামীকাল মঙ্গলবার যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। নির্বাচনী বিধি অনুযায়ী রোববার রাত ১২টা থেকে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

স্বাস্থ্য সুরক্ষা মেনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন রিটার্নিং অফিসার ও যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবীর।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যশোর-৬ আসনে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ২ হাজার ১২২ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৮৯৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৭৯। এসব ভোট কেন্দ্রে ৭৯ জন প্রিজাইডিং অফিসার ও ৭৪৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

এ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। ধানের শীষ প্রতীকের প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হচ্ছেন হাবিবুর রহমান হাবিব।

রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবীর আরো জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে ভোট কেন্দ্রগুলোতে এবং ভ্রাম্যমাণভাবে বিপূলসংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।

নির্বাচনী এলাকায় দু’জন জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ছয় পাল্টুন বিজিবি মোতায়েন থাকবে। ২০টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের ৬টি টিম নির্বাচনে সার্বক্ষণিক কাজ করবে। প্রতিটি কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন করে পুলিশ ও আনসার ভিডিপি সদস্য নিয়োজিত থাকবে। ভোটের দিন নির্বাচনী এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।

Reneta

চলতি বছরের ২১ জানুয়ারি যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মারা গেলে পরবর্তীতে আসনটি শূণ্য ঘোষণার পর উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৯ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও তার এক সপ্তাহ আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২১ মার্চ নির্বাচন স্থগিত হয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপ-নির্বাচনযশোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮০ টাকায় তেল, ৫০ টাকায় মশুর ডাল বিক্রি করছে টিসিবি

পরবর্তী

ঈদের ছুটিতে সরকারি চাকুরেদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা

পরবর্তী

ঈদের ছুটিতে সরকারি চাকুরেদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস: স্কুলে ফিরতে না পারার ঝুঁকিতে ১ কোটি শিশু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT