যশোরের শার্শা উপজেলায় প্রায় প্রতিটি গ্রামে ঘরে ঘরে ক’দিন পরই গুড় পাটালি তৈরির উৎসব শুরু হবে। এ কারণে শীত আসতে না আসতেই খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে গাছিরা।
খেজুরের রস দিয়েই গ্রামীণ জনপদে শুরু হয় শীতের উৎসবের আমেজ। শীত যতো বাড়বে রসের মিষ্টতাও ততো বাড়বে। যশোর জেলার খেজুরের রসের কদর থাকায় এ অঞ্চলের গাছিরা এখন থেকেই রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। বেশি দামের আশায় আগাম গাছ কাটছে গাছিরা। সপ্তাহখানেক পরই নোলন স্থাপনের মাধ্যমে শুরু হবে সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ।
শার্শা উপজেলায় এবার রস সংগ্রহের জন্য ৫০ হাজার পাঁচশ’টি খেজুর গাছ তৈরি করা হবে বলে জানিয়েছেন শার্শার কৃষি কর্মকর্তা গৌতম কুমার শীল।
বাড়িতে বাড়িতে খেজুরের রস জ্বালিয়ে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যাবে শিগগিরই।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








