যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বোমা বিস্ফারণের পর সংঘর্ষ ও পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১২জন।
যশোর এমএম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এরপর সেখানর শ্রদ্ধা নিবেদন করতে যায় ছাত্রলীগ। এসময় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
এমন ঘটনার পর পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলিবর্ষণ করে।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ আতঙ্কে ছুটাছুটি শুরু করে। অনেকেই শ্রদ্ধা না জানিয়েই শহীদ মিনার ত্যাগ করেন।





