জনপদ

যশোরে দুর্বৃত্তদের হামলায় দুই ছেলেসহ চেয়ারম্যান প্রার্থী আহত

অসুস্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসক ও নার্স দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসক ও নার্স দেখছেন, স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

যশোর প্রতিনিধি:
যশোরের শার্শার বাঁগআচড়া ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তার দুই ছেলে আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুল খালেক খতিব এবং তার দুই ছেলে মুসতাব ও সাজ্জাদুল কবীর।

রাতেই তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জন্য আব্দুল খালেক ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবীর বকুল ও তার সমর্থকদের দায়ী করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বাঁগআচড়া বাজারে অদূরে পৌঁছানো মাত্রই নৌকা মার্কার প্রার্থী ইলিয়াস কবীর ও তার দলবল নিয়ে তার ওপর হামলা করে। সেসময় তারা তার দুই ছেলে মুসতাব ও সাজ্জাদুল কবীরকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে ওই হাসপাতালে তারা চিকিৎসাধীন।

বিষয়:নির্বাচনী সহিসংতা স্থানীয় নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…