যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের নোয়ালী গ্রামে নবনির্বাচিত ইউপি
চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষের মধ্যে পড়ে রাজু হোসেন (২৫) নামে
এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজু
হোসেন তালসারী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, বাংলা নববর্ষ উপলক্ষে নোয়ালী গ্রামে বৈশাখী মেলার আয়োজন করা হয়। ওই মেলায় মশ্মিমনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেনকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়।
এ নিয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের মধ্যে রাজু হোসেন ঘাড়ে টর্চ লাইটের আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আইনুদ্দিন বিশ্বাস জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।








