চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, যশোর
A A

আকরামুজ্জামান, যশোর: যশোরের শার্শা উপজেলার বাড়আঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় আহত মোস্তাক ধাবক (৪২) মারা গেছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ খবর পাওয়ার পর বাগআঁচড়ায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে স্থানীয়রা। প্রায় এক ঘন্টা অবরোধের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয়রা জানান, বাগআঁচড়া ইউনিয়নে নৌকা প্রতিক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত ১৬ নভেম্বর রাত ১টার দিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থক আব্দুল খালেক ধাবক, তার ছেলে মোস্তাক ধাবক ও সাজ্জাদুল ধাবককে কুপিয়ে জখম করে নৌকা প্রতিকের সমর্থকরা।

রাতেই তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩টার দিকে মোস্তাক ধাবক মারা যান।

এ খবর এলাকায় পৌছানোর পর স্থানীয়রা সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা বাগআঁচড়া বাজারে যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করে। এসময় তারা সড়কে আগুল জ্বালিয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অবস্থানয় নেয়। পুলিশের একটি টিম সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানিয়েছেন, মোস্তাবক ধাবকদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। মোস্তাকের মৃত্যুতে স্থানীয়রা বিক্ষুব্ধ হলেও তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সবধরণের উদ্যোগ নেয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনী সহিসংতাযশোরশার্শা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT