চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরের মুক্তেশ্বরী নদীতে মাছ ধরা উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৬
কৃষি
A A

যশোরের মুক্তেশ্বরীসহ বিভিন্ন বিল ও নদীতে মাছ ধরা উৎসব শুরু হয়েছে। বর্ষার ভারী বৃষ্টিতে নদী-নালা, খাল-বিল, পুকুর ও মাছের ঘের ভেসে গেছে পানিতে। এখন সর্বত্রই মাছের আনাগোনা। জেলেদের পাশাপাশি শৌখিন মৎস্য চাষিরাও ব্যস্ত হয়ে পড়েছেন মাছ শিকারে।

যশোরের ভৈরব, মুক্তেশ্বরী, বিল বোয়ালিয়া, বিল জলেশ্বরসহ বিভিন্ন বিলে চলছে মাছ ধরা উৎসব। প্রতিদিন এলাকার শত শত মানুষ মেতে উঠছেন নানা ধরনের মাছ ধরতে। পানি বেশি হওয়ায় খেপলা জাল দিয়ে মাছ ধরছেন তারা। এ বছর বর্ষা মৌসুমে নদীতে প্রচুর মাছ হওয়ায় তারা মেতে উঠেছেন মাছ ধরা উৎসবে।

শৌখিন মৎস্য চাষিরা বলেন, রাত দু’টা থেকে শুরু করে ভোর পর্যন্ত চাষিরা মাছ ধরতে থাকে। এরপর বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করে। এখানকার বেশিরভাগ লোকজন মাছ বিক্রি করেই জীবিকা নির্বাহ করছে।

ভোর থেকে স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ এসে জড়ো হন বিভিন্ন বিল ও জলাশয়ে। জালে ধরা পড়ছে রুই, কাতল, শোল, চিতল, তেলাপিয়া, সিলভার কার্প, টাকি, টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ। জেলার আট উপজেলার প্রায় লক্ষাধিক পুকুর ও ঘেরে মাছ চাষ চলছে। এর মধ্যে মনিরাপুর উপজেলায় রয়েছে প্রায় দেড় হাজার বিল ও জলাশয়।

যশোর মনিরামপুরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, বৃহত্তর উপজেলায় একহাজার আটষট্টি পুকুর এবং ঘের রয়েছে। এ বছর টানা ভারি বর্ষনে এলাকার পুকুর ও জলাশয় ভেসে যাওয়ায় নদীতে দেশি মাছের পাশাপাশি অন্যান্য মাছের সংখ্যাও বেড়েছে বলে জানান তিনি। তবে আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন মৎস্য চাষিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাছযশোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যশোরের মুক্তেশ্বরী নদীতে মাছ ধরা উৎসব

পরবর্তী

রংপুরে ট্রেন-নসিমন সংঘর্ষে নিহত ৪

পরবর্তী

রংপুরে ট্রেন-নসিমন সংঘর্ষে নিহত ৪

রংপুরে ট্রেন-নসিমন সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT