হলিউডের শক্তিমান অভিনেতা জর্জ ক্লুনি চলতি বছরের মার্চে বাবা হতে যাচ্ছেন। স্ত্রী আন্তজার্তিক মানবাধিকার বিষয়ক আইনজীবী আমাল ক্লুনির সঙ্গে বিয়ের দ্বিতীয় বার্ষিকী পালন করেন গত বছরের সেপ্টেম্বরে।
লেবাননের একটি সংবাদমাধ্যম ‘ডেইলি স্টার’–এ প্রকাশিত খবর অনুযায়ী আগামী মার্চ মাসে যমজ সন্তান হতে চলেছেন এই তারকা দম্পতি।
২০১৪ সালের সেপ্টেম্বরে বেশ ধুমধাম করে বিয়ে হয় ৩৬ বছরের ব্রিটিশ আইনজীবী আমাল এবং ৫৪ বছরের জর্জ ক্লুনির।

পেশাদার রেসলার ও মডেল স্টেসি কেইবলারের সঙ্গে ২০১৩ সালে প্রেমের ইতি টানেন ক্লুনি। একই বছরের অক্টোবরে লন্ডনে আমাল ও ক্লুনিকে প্রথম একসঙ্গে দেখা যায়।








