চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যদি একদিন’-এর শো বাড়ালো ব্লকবাস্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৯
বিনোদন
A A

কোনো ছবি চলাকালে দর্শকদের চাহিদা বাড়লে শো সংখ্যা বাড়ায় ব্লক বাস্টার কর্তৃপক্ষ। এর আগে আয়নাবাজি, ঢাকা অ্যাটাক, দেবী’র ক্ষেত্রে এমনটা দেখা গেছে। এবার মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ‘যদি একদিন’ ছবির শো বাড়ালো দেশের সুপরিচিত সিনেথিয়েটার যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার সিনেমাস’।

সেখানকার ম্যানেজার এ এইচ আহমেদ বি সরকার চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন। আজ (রবিবার) দুপুরে ব্লকবাস্টার সিনেমাসের ম্যানেজার বলেন, ‘গত সপ্তাহে ছয়টি করে শো প্রদর্শিত হয়েছিল। চলতি সপ্তাহ (শুক্রবার) থেকে দৈনিক আটটি করে শো প্রদর্শিত হচ্ছে। মুক্তির প্রায় একমাস হতে চললেও দর্শকদের উপস্থিতি ভালো। সেজন্যই শো বাড়িয়েছি। এর আগে ‘দেবী’ চলাকালে এমনভাবে শো বাড়ানো হয়েছিল।’

এদিকে, রাজধানীর আরেক অভিজাত সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স ও সীমান্ত সম্ভারেও শুরু থেকে চলছে যদি একদিন। ওই দুই মাল্টিপ্লেক্সের দায়িত্বে থাকা কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে জানান, ‘স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) ও সীমান্ত সম্ভারে (ধানমন্ডি) প্রতিদিন ৪ টি করে ৮ টি শো প্রদর্শিত হচ্ছে।’

দেশের ২২ সিনেমা হলে ৮ মার্চ মুক্তি পেয়েছিল ‘যদি একদিন’। প্রথমদিন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন হল থেকে ছবিটি দেখে দর্শকদের ভালো লেগে যায়। শুধু ঢাকার নয়, দেশের বিভিন্ন স্থান থেকে ‘যদি একদিন’ দেখতে প্রচুর দর্শক সিনেমা হলে আসেন বলে মুক্তির পর খবর পাওয়া যায়।

দেশের প্রদর্শনের পাশাপাশি গত ২২ মার্চ কানাডায় মুক্তি পেয়েছিল ‘যদি একদিন’। সেখানে প্রচুর প্রবাসীরা ছবিটি উপভোগ করেছেন। আগামীকাল (৩১ মার্চ) থেকে ‘যদি একদিন’ চলবে সুদূর সিডনীতে। একে একে মুক্তি পাবে আমেরিকা, ফ্রান্স, আয়ারল্যান্ডের মতো সমৃদ্ধশালী দেশে।

Reneta

‘যদি একদিন’র মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন সংগীত ও ছোটপর্দার হার্টথ্রব তাহসান খান। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, শিশুশিল্পী রাইসা, সাবেরি আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশার প্রমুখ।

এ ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। গান করেছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি ও নাভেদ পারভেজ। আর এককভাবে ‘যদি একদিন’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন রহমানতাহসান খানব্লকবাস্টার সিনেমাসলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT