চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যথেষ্ট মজুদ থাকায় রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আশায় সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ২১, মে ২০১৭
অর্থনীতি
A A

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজান মাস উপলক্ষে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের যথেষ্ট মজুদ আছে, তাই এসব পণ্যের দাম নিয়ন্ত্রণেই থাকবে।

রোববার রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আমদানি-রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রকের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ই-ফাইলিং চালু করার ফলে স্বচ্ছতার সাথে দ্রুত ব্যবসায়িদের সেবা প্রদান করা হচ্ছে। কোন ধরনের হয়রানি ছাড়াই ব্যবসায়ীরা প্রয়োজনীয় সেবা নিতে পারছেন। বাণিজ্য মন্ত্রণালয় বছরে প্রায় দুইশ কোটি টাকা রাজস্ব আয় করে, এর অর্ধেকেরও বেশি আয় করে আমদানি-রপ্তানি অফিস থেকে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানি অফিসে ব্যবসায়ীদের ডিজিটাল সেবাও দেওয়া হচ্ছে। সেবা গ্রহণের জন্য ব্যবসায়ীদের আবেদন অনলাইনে গ্রহণ করা হয় এবং অনলাইনেই রেজিষ্ট্রেশন প্রদান ও নবায়ন করা হয়। বাণিজ্য সহজ এবং ব্যবসায়ীদের দ্রুত সেবা প্রদানের জন্য এ অফিসে ডিজিটাল সেবা প্রদান ব্যবস্থা চালু করা হয়েছে। বাণিজ্যিক আমদানি নিবন্ধন সনদ(আইআরসি) সেবা সহজ করা হয়েছে, তিনদিনের জায়গায় ১দিন ১২ ঘন্টা ২০ মিনিট সময়ে এবং ১৫টি ধাপের জায়গায় ১০টি ধাপে আইআরসি জারি করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাণিজ্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসগুলোকে দ্রুত সেবা প্রদানের জন্য অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। এর সুফল এখন ব্যবসায়ীরা ভোগ করছে। গত অর্থবছর আমাদের রপ্তানি আয় ছিল ৩৪.২৬ বিলিয়ন মার্কিন ডলার এবং প্রবৃদ্ধি ছিল ৯.৭৭ ভাগ। এ বছর রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার, ২০২১ সালে এ রপ্তানির পরিমান দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাজারদর
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ অ‌ভিযোগ নিয়ে যা জানালো ইইউ নির্বাচন মিশন

এপ্রিল ২৮, ২০২৬
জুনাইদ আহমেদ পলক

আদালতে যেতে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত জুনাইদ আহমেদ পলক

এপ্রিল ২৮, ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT