চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যথাযথভাবে রায় কার্যকর না হওয়ায় প্রধান বিচারপতির দুঃখ প্রকাশ

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৮:৩৭ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২১
- সেমি লিড, আদালত
A A
প্রধান বিচারপতি

দেশের উচ্চ আদালতের রায় যথাযথভাবে কার্যকর হওয়ার কথা থাকলেও সেভাবে হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আশা করি নির্বাহী বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় প্রত্যেকটা রায় বাস্তবায়িত হবে।

শনিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইতিহাসবিদ মুনতাসীর মামুনের এক প্রশ্নের প্রসঙ্গ টেনে এ বিষয়ে কথা বলেন প্রধান বিচারপতি।

ভার্চুয়াল ওই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘ড. মুনতাসীর মামুন একটা কথা বলেছেন যে, আমাদের রায় কার্যকর হচ্ছে না, তাই একটা সেল কারার জন্য। আমি বলতে চাই- আমাদের সংবিধানে কিন্তু ১১২ অনুচ্ছেদে বলা আছে দেশের নির্বাহী বিভাগসহ সবাই সুপ্রিম কোর্টের এইডে (সহযোগিতায়) কাজ করবে।’

প্রধান বিচারপতি বলেন, ‘রাষ্ট্রের সবার দায়িত্ব হলো সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা। ড. মুনতাসীর মামুন যে বললেন, সেল করে রায় কার্যকর করা। সেটা করা যাবে না। আমরা কন্টেম্পট (আদালত অবমাননার জন্য দোষী) করতে পারি। আবার কন্টেম্পট করে করেও আমরা হয়রান। কারণ, কন্টেম্পট করেও কিন্তু আমাদের রায় যেভাবে (প্রপারলি) যথাযথভবে কার্যকর হওয়ার কথা সেভাবে হচ্ছে না। এটা একটা দুঃখের বিষয়। তবে আমি বলতে চাই আমাদের যেসব (জাজমেন্ট) রায় যাচ্ছে আশা করি নির্বাহী বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় প্রত্যেকটা রায় বাস্তবায়িত হবে।’

প্রধান বিচারপতির বক্তব্যের আগে ভার্চুয়াল এই অনুষ্ঠানে অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘গত এক দশকে জনস্বার্থে হাইকোর্ট কিছু যুগান্তকারী রায় দিয়েছেন। আমি বিচারকদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে, আপনাদের রায়গুলো কার্যকর হয় কিনা? বা এটা কার্যকর হয় কিনা সেটা দেখার দায়িত্ব কি আপনাদের ওপর পড়ে? এখানে মাননীয় প্রধান বিচারপতি আছেন, আমি মনে করি একজন বিচারপতির নিয়ন্ত্রণে একটা সেল থাকা দরকার। জনস্বার্থের যে রায়গুলো হচ্ছে, তা পালিত হয় কিনা সেটা রিপোর্টিংয়ের জন্য। এটা একটা দুঃখের কারণ, কেননা আপনার জনস্বার্থে যে রায় দিচ্ছেন অধিকাংশ ক্ষেত্রেই এগুলো মানা হচ্ছে না।’

Reneta

আজকের ভার্চুয়াল প্রকাশনা অনুষ্ঠানে যুক্ত হয়ে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের লেখা “বঙ্গবন্ধু বাংলাদেশ একজন যুদ্ধ শিশুর গল্প ও অন্যান্য” এবং হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের লেখা “বঙ্গবন্ধু সংবিধান আইন আদালত ও অন্যান্য” বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান বিচারপতি।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ইমান আলী, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (এমপি), অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক-প্রকাশক ও গবেষক মফিদুল হক, সাংবাদিক মোজাম্মেল বাবু, সাহিত্যিক আনিসুল হক ও বই দুটির প্রকাশক মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও সাংবাদিকরা যুক্ত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিরায়সুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT