চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যত বড় ব্যবসায়ীই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A

বাস চাপায় পা হারানো রাসেলকে আদালতের আদেশ অনুযায়ী যথাসময়ে ৫০ লাখ টাকা না দেওয়ায় গ্রিন লাইন বাস কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, ‘যত বড় ব্যবসায়ীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।’

এর আগে গত ৩১ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাসেলকে ৫০ লাখ টাকা দেয়ার হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এরপর একই দিন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ওবিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ৩ এপ্রিলের মধ্যে ৫০ লাখ টাকা রাসেলকে বুঝিয়ে দিতে গ্রিনলাইন পরিবহনকে আবার নির্দেশ দেন এবং টাকা দেওয়ার পর বৃহস্পতিবার তা হাইকোর্টকে জানাতে বলেন।

তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিষয়টি হাইকোর্টের এ বেঞ্চে আদেশের জন্য এলে রাসেলের পক্ষের আইনজীবী আদালতকে বলেন, গ্রিন লাইন পরিবহন আমাদের সাথে টাকা দেওয়া নিয়ে এখনো কোন যোগাযোগ করেনি।

এসময় গ্রিন লাইনের পক্ষের আইনজীবী ওয়াজি উল্লাহ আদালতকে বলেন, ‘গ্রিন লাইনের প্রোপাইটার চিকিৎসার জন্য এখন দেশের বাইরে রয়েছেন।

তখন আদালত বলেন, তার ব্যবসা তো বন্ধ হয়ে যায়নি। তিনি কোন দেশে গেছেন? কবে গেছেন? কবে ফিরবেন জানান। আর তার ম্যানেজার কোথায়? ম্যানেজারকে ডাকুন, এ বিষয়ে জানাতে বলুন। অন্যথায় আমরা কি গ্রেফতার করানোর ব্যবস্থা করবো? নাকি গ্রিন লাইনের সমস্ত গাড়ি জব্দ করার ব্যবস্থা করবো?

গ্রিন লাইনের গাড়ি জব্দ করে বিক্রি করে আদালত টাকা পরিশোধের ব্যবস্থা নেবার কথা বললে গ্রিন লাইনের আইনজীবী দুপুর ২টার মধ্যে ম্যানেজারকে আদালতে হাজিরের অঙ্গীকার করেন। এরপর আদালত বিষয়টির আদেশ দুপুর দুইটা পর্যন্ত মুলতবি রাখেন।

Reneta

গত ১২ মার্চ হাইকোর্ট পা হারানো প্রাইভেটকার চালক রাসেলকে দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন। সেই সাথে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষের খরচে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাসেলের বিচ্ছিন্ন পায়ে কৃত্রিম পা লাগাতে বলেন আদালত।

এছাড়া রাসেলের অন্য পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলে, সে খরচও গ্রিন লাইনকে দিতে বলা হয়েছে।

আর আদালতের এ আদেশ বাস্তবায়ন করে ৩১ মার্চ হাইকোর্টে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।

২০১৮ সালের ২৮ এপ্রিল যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ওই যুবককে চাপা দেওয়ার পর গ্রিন লাইন পরিবহনের বাসটি এবং তার চালককে পুলিশ আটক করে।

পরে পুলিশ জানায়, মো. রাসেল (২৫) নামের ওই যুবক একটি প্রাইভেটকার চালাচ্ছিলেন। বাসটি তার গাড়িকে ধাক্কা দিলে প্রতিবাদ জানাতে বাস থামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাস চালক তার উপর দিয়েই চালিয়ে দেন। এতে রাসেলের বা পা বিচ্ছিন্ন হয়ে যায়।

গাইবান্ধার পলাশবাড়ির বাসিন্দা রাসেল রাজধানীর আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ে বসবাস করতেন এবং স্থানীয় একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালাতেন।

রাসেলের পা হারানোর ঘটনার পর গত বছরের ১৪ মে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ক্ষতিপূরণের রুল সহ আদেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিন লাইন বাসপা হারানো রাসেলহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT