চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যত দ্রুত শেষ হবে, ততই ভালো, আফগানিস্তান প্রসঙ্গে বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে মানুষদের সরিয়ে আনার সম্পন্ন করা পথে রয়েছে যুক্তরাষ্ট্র। কাজটা যত তাড়াতাড়ি আমার শেষ করব, তত ভালো।

বিবিসি জানায়, মঙ্গলবার জি-৭ এর ভার্চুয়াল সম্মেলনে বাইডেন এসব কথা বলেছেন।

ওই সম্মেলনে অংশগ্রহণ করে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন।

সম্মেলনে যুক্তরাজ্য ও তাদের মিত্ররা ৩১ আগস্টের পরও ফ্লাইট পরিচালনার সুযোগ রাখার আহ্বান জানান।

আফগানিস্তানে মানুষদের সরিয়ে আনার কাজে কাবুল বিমানবন্দরে মোতায়েন করা কিছু মার্কিন সেনাদের ইতোমধ্যে ফিরিয়ে আনা হয়েছে। তবে মানুষদের সরিয়ে আনার কাজে কোনও প্রভাব পড়েনি।

কাবুল থেকে প্রায় ৭০ হাজার ৭০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান এই কাজের জন্য সময় বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে।

Reneta

বাইডেন বলেন, আমাদের মানুষদের সরিয়ে আনার জন্য পদক্ষেপ নিচ্ছে তালেবান। তাদের কর্মকাণ্ড দিয়েই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিচার করা। তালেবানের কথাতেই আমরা কেউ আস্থা রাখছি না।

মার্কিন প্রেসিডেন্ট জানান, আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলার হুমকির কারণে আকাশপথে মানুষদের সরিয়ে আনার কাজ দ্রুত শেষ করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বেশিদিন দেশটিতে অবস্থান করলে গোষ্ঠীটির হামলার ঝুঁকি বাড়বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান যুদ্ধবাইডেনমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT