চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যতোই বলুন আমরা সবাই রোহিঙ্গা, বাস্তবতা ভিন্ন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৪:৩০ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A
রোহিঙ্গা- জিম ইয়ং কিম

মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের মুখে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা  প্রত্যক্ষ করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেছেন, ‘আজ আমরা সবাই রোহিঙ্গা।’ 

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে করা এক টুইট বার্তায় জিম বলেন, ‘রোহিঙ্গাদের সাহসিকতায় আমি চরমভাবে মুগ্ধ ও অনুপ্রাণিত। তারা ন্যায়বিচার চায় এবং নিরাপদে বাড়ি ফিরতে চায়। আমরা এদিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আজ আমরা সবাই রোহিঙ্গা।’

একইরকম কথা বলেছেন একইসঙ্গে বাংলাদেশে আসা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে একটু ঘুরিয়ে তিনি বলেছেন, ‘মিয়ানমার থেকে সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে সেখানে হত্যা ও ধর্ষণের যে সংখ্যার কথা শুনেছি তা অকল্পনীয়।’

রোহিঙ্গা শিবির পরিদর্শন করে চলতি সপ্তাহে একইরকম কথা বলেছেন আন্তর্জাতিক রেডক্রসের প্রেসিডেন্ট পিটার মোরের এবং যুক্তরাজ্যের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড। গত বছরের শেষ দিকে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং তার আগেও বিশ্বনেতাদের অনেকেই রোহিঙ্গাদের জন্য এমন কথা বলেছেন।

কিন্তু তা শেষ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য কোনো সুখবর বয়ে আনেনি। তাদের কথায় আসেনি রোহিঙ্গাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যতের কোনো খবর। ঘুরে ফিরে এসব বিশ্বনেতাদের মুখে প্রায় একই ধরনের কথা আমরা উচ্চারিত হতে দেখেছি।

তারা এক সুরে বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি একটি মানবিক বিপর্যয়। রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে দেশে ফেরত নিতে হবে। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়েছে… ইত্যাদি ইত্যাদি।

Reneta

অথচ আমরা লক্ষ্য করলাম, গত বছরের আগস্টের শেষ দিকে বাংলাদেশের দিকে রোহিঙ্গা ঢল শুরু হলেও মিয়ানমারের বিরুদ্ধে তখন তেমন কেউ কিছু বলেননি। তাদেরকে অামরা তখনই সরব হতে দেখেছি; যখন ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে ফেলেছে।

এর মানে দাঁড়ায়, বিশ্বনেতারা সবই দেখলেন, কিন্তু শক্ত কোনো পদক্ষেপ মিয়ানমারের বিরুদ্ধে নিলেন না। শুধু তাই নয়, প্রায় এক বছর হতে চললেও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করার মতো কোনো পদক্ষেপ আমরা আন্তর্জাতিক কোনো সংস্থাকে নিতে দেখিনি। এ ক্ষেত্রে প্রভাবশালী বিশ্বনেতাদেরও ভূমিকাও কৌশলে পরিপূর্ণ। তাদের অবস্থান ছিল অাসলে ‘ধরি মাছ, না ছুঁই পানি’র মতো। এখনই তাই-ই আছে।

আমরা জানি, অনেক অনেক প্রশ্ন থাকার পরও এখন পর্যন্ত বিশ্বের অন্যতম প্রভাবশালী সংস্থা জাতিসংঘ। এমনকি বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক বিশ্বব্যাংকের প্রভাবও কম নয়। এই দুটি প্রতিষ্ঠান প্রধান অ্যান্তেনিও গুতেরেস এবং জিম ইয়ং কিম এক সঙ্গেই বাংলাদেশে এসেছেন। কিন্তু মিয়ানমারকে চাপে রাখবে- এমন স্পষ্ট কোনো পদক্ষেপের কথা তারা কেউই বলেননি।

তাই আর ‘কথার কথা’ না বলে মিয়ানমারের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়ে তাকে বাধ্য করুন নির্যাতিত রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফেরাতে। এসব ‘কথার কথায়’ মিয়ানমার কর্তৃপক্ষের ‘ঘুম’ ভাঙবে না। আপনারা যতোই বলুন ‘আজ আমরা সবাই রোহিঙ্গা’, বাস্তবতা ভিন্ন কথা বলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম ইয়ং কিমবিশ্বব্যাংকবিশ্বব্যাংক প্রেসিডেন্টরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT