চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যতই বাধা আসুক, রাসায়নিক গুদাম সরানো হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযানে বাধাদানকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যতবার এবং যত বাধাই আসুক পুরনো ঢাকা থেকে রাসায়নিক গুদাম বাইরে সরিয়ে নেয়া হবে।’ 

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কমিশনারদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় শেখ হাসিনা নতুন জনপ্রতিধিদের উদ্দেশে বলেন, ‘নিজেদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব অনুযায়ী জনগণের সেবা করতে হবে।

Banglabid

এদিন প্রথমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান মন্ত্রী শেখ হাসিনা।

এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ২৬ জন কমিশনার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ২৪ জন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

পরে নবনির্বাচিত মেয়র এবং কমিশনারদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন নবনির্বাচিত মেয়র এবং কমিশনাররা শপথ অনুযায়ী সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।

Reneta

ঢাকা সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তিনি বলেন, সিটি কর্পোরেশনগুলো তাদের নিজেদের অর্থে পরিচালিত হবে।

পানি বিদ্যুৎ ও গ্যাসের অপচয় এর পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ যাতে আরো বেশি করে ট্রাফিক আইন মেনে চলতে পারে এ জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে।

গত ২০ ফেব্রুয়ারি রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার দিনই আগুনে পুড়ে অন্তত ৬৭ জন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও চারজন।

এলাকাবাসী জানায়, ওই ভবনের কারখানা থেকে আগুন ছড়িয়েছে। কেউ বলছে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ আবার কেউ বলছে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়ায়।

পরে জানা যায়, ওয়াহিদ ম্যানশনের নিচতলায় প্লাস্টিকের গোডাউন ছিল। ওপরে ছিল পারফিউমের গোডাউন। তাতেই আগুন দ্রুত ছড়িয়ে অন্তত পাঁচটি বাড়ি লাগে।

ওই ঘটনার পরে থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাসায়নিক গুদাম উচ্ছেদে অভিযানে নামে। কিন্তু তাদেরকে গত কয়েকদিনে বারবার বাধার মুখে পড়তে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শপথ নিলেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম

পরবর্তী

নারী দিবসে ঢাকায় চৈতালীর ‘সি ইউ’

পরবর্তী

নারী দিবসে ঢাকায় চৈতালীর ‘সি ইউ’

ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে ফিরছেন মেসি

সর্বশেষ

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT