চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যখন থেকে বাংলাদেশে কাজ করছে আল-কায়েদা

রেজাউল করিম রেজাউল করিম
৯:১৬ পূর্বাহ্ণ ০৩, মে ২০১৫
বাংলাদেশ
A A

অনেকদিন আগে থেকে কাজ করলেও ২০১৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সক্রিয় হয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা। ঐ বছরের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের ইসলামবিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার ডাক দেন সংগঠনটির বর্তমান প্রধান আইমান আল জাওয়াহিরি। ‘বাংলাদেশ: ম্যাসাকার বিহাইন্ড এ ওয়াল অব সাইলেন্স’ শিরোনামে এক ভিডিও বার্তায় ওই আহ্বান জানান তিনি।

জাওয়াহিরির ওই ভিডিও বার্তায় ২০১৩ সালের ৫ মে শাপলা চত্তরে হেফাজতে ইসলামের সমাবেশের ওপর হামলার স্থির চিত্র দেখানো হয়েছিল। এরআগের বছরও টুইন টাওয়ারের হামলার বর্ষপূর্তিতে নিজের বক্তৃতায় বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করেছিলেন জাওয়াহিরি।

এরপর ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর আল-কায়েদার বর্তমান প্রধান সংগঠনটির ভারতীয় শাখা খোলার ঘোষণা দেন। তার ওই ঘোষণায়ও ছিল বাংলাদেশ প্রসঙ্গ। ভিডিও বার্তায় জাওয়াহিরি বলেছিলেন, ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা প্রতিষ্ঠাকে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের আসাম, গুজরাট, আহমেদাবাদ, জম্মু ও কাশ্মিরের মুসলমানদের জন্য খুশির সংবাদ।

জাওয়াহিরির ঘোষণাকে বেশ গুরুত্বের সঙ্গে নেয় বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেসময় বেশ কয়েক দফায় বৈঠকও করে নিরাপত্তা দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনী।

বাংলাদেশ বিষয়ে আল-কায়েদার দেয়া প্রথম ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠনকে ঘাটি গাড়তে দেওয়া হবে না।

অভিজিতকে হত্যার দায় স্বীকার করে আল-কায়েদার ঘোষণার পর বিভিন্ন বাহিনী ও সংস্থার সঙ্গে আরও এক দফা বৈঠক করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিজিতআল কায়েদাবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT