চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহ লিগে জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্যে প্রাণ ফেরাতে আগামী ২১ ডিসেম্বর শুরু হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। ১০০ বলের টুর্নামেন্টে খেলবেন জাতীয় দলের একঝাঁক তারকা ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজন খেলোয়াড়।

ময়মনসিংহের ছেলে মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, রাকিবুল হাসানরা খেলবেন এমপিএলে। এছাড়াও অংশ নেবেন মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, ইলিয়াস সানি, আরাফাত সানি, যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়।

শুক্রবার ময়মনসিংহের মুকুল নিকেতন হাই স্কুলে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। পরে ড্রাফটের মাধ্যমে ছয়টি দল চূড়ান্ত করেছে তাদের স্কোয়াড।

মাহমুদউল্লাহ ও ইলিয়াস সানি খেলবেন ময়মনসিংহ ঈগলসে। মোসাদ্দেক ও পারভেজ হোসেন ইমন ময়মনসিংহ রাইডার্সে, নাসির হোসেন, আজমির আহমেদ ও তানজিদ হাসান তামিম ময়মনসিংহ সিক্সার্সে।

শুভাগত হোম ও তৌহিদ হৃদয় ময়মনিসংহ থান্ডারে, মোহাম্মদ আশরাফুল ও রাকিবুল হাসান ময়মনিসংহ টাইগার্সে, আকবর আলী ও আরাফাত সানি ময়মনসিংহ ওয়ারিয়র্সে খেলবেন।

ময়মনসিংহ টাইগার, ময়মনসিংহ ঈগল, ময়মনসিংহ রাইডারস, ময়মনসিংহ সিক্সারস, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ থান্ডার এই ছয় নামে খেলবে দলগুলো।

Reneta

ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। গ্রুপ পর্বের খেলা শেষে ২৪ ডিসেম্বর সেমিফাইনাল ও ২৫ ডিসেম্বর হবে ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য হান্ড্রেড ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT