ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটের প্রবেশদ্বার, যেখানে স্বাস্থ্য সচেতনতা বার্তা ও নির্দেশনা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনায় ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।
শনিবার মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মৃতদের মধ্যে ময়মনসিংহের ১০ জন, নেত্রকোণার ২ জন এবং টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জের ১ জন ছিলেন।
তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৯০ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।
এদিকে জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৬৫২ টি নমুনা পরীক্ষা করে ২০৭ জন করোনা শনাক্ত হয়েছেন।






