চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহ-খুলনার জয়ে শুরু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

খুলনা-ময়মনসিংহের জয়ে মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে। প্রথমদিন ময়মনসিংহ ও খুলনা বিভাগ নিজ নিজ খেলায় জয় পায়।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন ঝিনাইদহ জেলার পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন ঝালকাঠি জেলার রূপসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ম্যাচে ময়মনসিংহ বিভাগীয় চ্যাম্পিয়ন পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে হারিয়েছে বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন বরগুনার কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ১০টায় বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যাচে লড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। আর বিকেল ৩টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ম্যাচে লড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগ।

উল্লেখ্য, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনুধাবন করেই প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সাল থেকে জাতীয়ভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং ২০১১ সাল থেকে জাতির পিতার সহধর্মিনীর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT