ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় চেচুয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ নারীসহ ৩ জন নিহত হয়েছে। এসময় চালকসহ ২ জন আহত হয়েছে।
মুক্তাগাছা থানার ওসি ফজলুল করিম জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা অটোরিক্সা মুক্তাগাছা উপজেলার চেচুয়া নামক স্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত ২ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।







