চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
জনপদ, ময়মনসিংহ
A A
সম্পত্তি

ময়মনসিংহ শহরের মহারাজা রোডের এক সংখ্যালঘু পরিবার অভিযোগ করেছে, তাদের সম্পত্তি বেদখল হয়ে গেছে, আরো সম্পত্তি দখলের চেষ্টা চলছে। শহরের প্রাণকেন্দ্রে জমির পরিমাণ প্রায় সাড়ে ১২ শতাংশ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের বিপ্লব কুমার গুহ মানিক জানান, মহারাজা রোডের ৯ ও ১১ নম্বর হোল্ডিংয়ে পৈতৃক সূত্রে তারা ১২.৩২ শতাংশ জমি পান। তার প্রয়াত বাবা শিশির কুমার গুহ ১৯৬২ সালে স্ত্রীকে দুই আনা, মেয়েকে দুই আনা ও তিন ছেলেকে চার আনা করে উইল করে দেন। এরপর ১৯৬৫ সালে তিনি মারা যান।

শিশির কুমারের তিন ছেলের মধ্যে সুখময় গুহ ১৯৭৫ সালে ভারতে চলে যান। পরে ১৯৯৮ সালে দেশে ফিরে ছোট ভাই বিপ্লব কুমার গুহ মানিককে পাওয়ার অব অ্যাটর্নি করে তার অংশের জমি দেখভালের দায়িত্ব দেন। কিন্তু পরবর্তী সময়ে সুখময় গুহ ২০১৭ সালে গোপনে দেশে ফিরে ওই জমিসহ (প্রায় ৩ শতাংশ, যা চার আনা হিসেবে পাওয়া) ভাই-বোন ও মায়ের সব জমি পাওয়ার অব অ্যাটর্নি করে দেন স্থানীয় আব্দুল্লাহ আল মামুনকে।

এরপর থেকেই জমির মালিক বিপ্লব কুমার গুহ মানিক, সুবিনয় গুহ ও মীরা রানী গুহকে উচ্ছেদের হুমকি দিচ্ছেন অবৈধ ওই পাওয়ার অব অ্যাটর্নি আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন কয়েক দফা হামলা ও ভাঙচুর চালিয়ে ১১ নম্বর মহারাজা রোডের পুরো জায়গা জবর দখল করে নেন এবং এখন ৯ নম্বর মহারাজা রোডের জায়গাসহ বাসাবাড়ি দখলে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

পরিবারের সদস্যরা জানান, শত বছরের পুরনো এই বাড়িটিতে স্বাধীনতার পরে এসেছেন জাতীয় চার নেতা। এই বাড়িতেই আড্ডায় বসেছেন দেশবরেণ্য বহ জ্ঞাণী-গুণী মানুষ। পাঠচক্র, খেলাঘর, রবীন্দ্র-নজরুল চর্চা, সাংস্কৃতিক আন্দোলন-সংগঠন, নির্মূল কমিটি গঠন, লোকসাহিত্য-ছড়া সংসদ, আবৃত্তি সংগঠন ইত্যাদি চলতো এই বাড়িতে। এ বাড়িতেই প্রতিষ্ঠা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির প্রিয় লোক সংস্কৃতি সংগঠন ‘ মন পবনের নাও’। ১৯৭৪ সালে পল্টন ময়দানে আওয়ামী যুব কংগ্রেসে তারা পরিবেশন করে ‘মহুয়া’ লোকনৃত্য নাট্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পত্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT