ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বত্তরা। এতে করে ওই ট্রেনের একটি বগির বেশ কয়েকটি সিট পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জিআরপি পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজি চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন: ট্রেন ছেড়ে যাওয়ার আগ মূহুর্তে বিজয় এক্সপ্রেস ট্রেনের ঝ বগির ভেতরে কয়েকজন দুর্বত্ত পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে সটকে পরে। আগুন দেখে রেলকর্মী ও আশপাশের যাত্রীরা ছুটে এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
তিনি আরো বলেন: এই ঘটনায় জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ দুর্বৃত্তদের সনাক্ত করে গ্রেপ্তারে পুলিশী তৎপরতা চলছে।







