গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত ৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৫ জন মারা যান।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের ১০ জন এবং নেত্রকোনার ২ জন ছিলেন।








