চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহের প্রতিরোধ যুদ্ধ

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
১১:২৪ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

১৯৭১ এর ২৫ মার্চ রাজারবাগ এবং পিলখানায় গণহত্যার পর টার্গেট করা হয় ময়মনসিংহের ইপিআর হেডকোয়ার্টার। সেখানকার বাঙ্গালী ইপিআর সদস্যরা তা জানতে পেরে প্রস্তুতি নেয় যুদ্ধ শুরুর। ৪ ঘন্টার রক্তক্ষয়ী যুদ্ধে ১২১ জন পাকিস্তানী সৈন্য নিহত হয়। মুক্তিযোদ্ধাদের দখলে আসে ময়মনসিংহের ইপিআর হেডকোয়ার্টার।

২৬ মার্চ রাতে বাঙ্গালী ইপিআর সদস্যদের অস্ত্র জমা দিতে নির্দেশ দেয় ময়মনসিংহের ইপিআর হেড কোয়ার্টারের অবাঙ্গালি কমান্ডার ইনচার্জ। সন্দেহ দানা বাঁধলে সে রাতেই যুদ্ধের প্রস্তুতি নেয় ইপিআর সদস্যরা। পরদিন সকালে ময়মনসিংহের বিক্ষুদ্ধ মুক্তিকামী জনতা মিছিল নিয়ে ইপিআর হেডকোয়ার্টারের দিকে আসতে থাকে। সাধারণ মানুষ আন্দোলন শুরু করেছে জানতে পেরে মনোবল জোরালো হয় ইপিআরের বাঙ্গালি সদস্যদের। ২৮ মার্চ বাঙ্গালী ইপিআর সদস্যদের অস্ত্র জমা দিতে চাপ দিলে শুরু হয় যুদ্ধ। প্রাণপণ লড়াই শেষে ইপিআর হেডকোয়ার্টার নিয়ন্ত্রণে আনে তারা।

ময়মনসিংহের মুক্তিযুদ্ধে ২৮ মার্চ আসে প্রথম জয়। মেজর কেএম শফিউল্লাহ ময়মনসিংহ ইপিআর হেডকোয়ার্টারের দায়িত্ব দেন ক্যাপ্টেন মতিউর রহমানকে। পরে ইপিআর হেডকোয়ার্টারের অস্ত্র নিয়ে ময়মনসিংহ জেলা স্কুলে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ হয়। ১৭ এপ্রিল বিমান হামলা চালিয়ে ময়মনসিংহ শহর দখলে নিয়ে রাজাকার কামরুজ্জামানের নেতৃত্বে নৃশংস হত্যাকাণ্ড চালায় পাকিস্তানী হানাদাররা। ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা আবারও ময়মনসিংহ শহর দখল করে। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://www.youtube.com/watch?v=qTOdhFLDox4&feature=youtu.be

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুতোষ ছবিতে সায়মন

পরবর্তী

আগাছা ও পরগাছা লীগারদের দৌরাত্ম্য চলছে

পরবর্তী

আগাছা ও পরগাছা লীগারদের দৌরাত্ম্য চলছে

‘সুলতানা বিবিয়ানা’ ছবিতে অভিনয় করেছেন বাপ্পী ও অাঁচল

বাপ্পী ও আঁচলের ‘সুলতানা বিবিয়ানা’

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT